শোকজ প্রসঙ্গে ছাত্রদল নেতা তানভীর বারী হামিমের নামে ভুয়া মন্তব্য প্রচার

ফ্যাক্ট অর ফলস টিম

সম্প্রতি, “শুধুমাত্র শিবিরকে ভালো লাগার কারণে যদি আমায় ছাত্রদল থেকে বহিষ্কারও করে, তাতে ও আমার কোনো আফসোস নেই। আমি সর্বদা ইনসাফের পক্ষে।” শীর্ষক মন্তব্য  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম করেছেন দাবিতে একটি ফটোকার্ড প্রচারিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

দেখুন এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, ঢাবি ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম আলোচিত মন্তব্যটি করেননি। 

শেখ তানভীর বারী হামিমের ফেসবুক প্রোফাইলে গত ২৮ ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিওবার্তা খুঁজে পাওয়া যায়। ক্যাপশনে উল্লেখ রয়েছে, “আমার প্রাণের সংগঠন ছাত্রদলের সারা বাংলাদেশের নেতাকর্মীরা যদি মনে করেন শিক্ষার্থীদের সাথে ইফতার আয়োজন করা  অপরাধ তাহলে আমি ক্ষমাপ্রার্থী, আর আমার সাথে এ কাজটি করা অন‍্যায় হয়েছে বলে মনে করেন ছাত্রদল নেতাকর্মীসহ সারাদেশের শিক্ষার্থীবৃন্দ,তবে এ অন‍্যায়েই আমি খুশি”

ভিডিওবার্তায় হামিম জানান, গত ২৬ ফেব্রুয়ারি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিল করেন। সেই ইফতার মাহফিলের জন্যে তাকে শো-কজ করা হয়েছে বলে তিনি ভিডিওটিতে জানান। তবে ভিডিওবার্তায় তাকে শিবির প্রসঙ্গে আলোচিত মন্তব্যটি করতে দেখা যায়নি।

অর্থাৎ, ছাত্রশিবিরকে জড়িয়ে ঢাবি ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিমের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া 

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট