সামাজিক যোগাযোগ মাধ্যম “বিএনপি করায় মা”ইর ধরে শি”কার হলেন পানিতে চু*বা*ন বিএনপি সমর্থক, জামাতের নেতাকর্মীর হাতে” শিরোনামে একটি ভিডিও প্রচার করা হয়েছে।
দেখুন এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীকে ভোট দেওয়ার অভিযোগে যুবদল নেতা একজনকে মারধর করছে; যা আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে চ্যানেল ২৪-এর ফেসবুক পেজে গত ২৬ ফেব্রুয়ারি একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির শিরোনামে “পুঠিয়ায় বিএনপি বিদ্রোহী প্রার্থীর হয়ে কাজ করায় পুকুরে চুবিয়ে নির্যাতন করলো বিএনপি নেতা ভুট্টু” উল্লেখ রয়েছে।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে প্রথম আলোর ওয়েবসাইটে “রাজশাহীতে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থককে মারধর, পানিতে নামিয়ে ‘অজু–গোসল” শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী–৫ (পুঠিয়া ও দুর্গাপুর) আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মন্ডলের বিরোধী ও বিএনপির বিদ্রোহী প্রার্থী রেজাউল করিমের হয়ে কাজ করায় এক কাঠমিস্ত্রিকে লাঠিপেটা ও পুকুরে নামিয়ে ‘অজু–গোসল’ করান পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলী হোসেন। মারধরের সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সুতরাং, জামায়াত নেতার মারধর দাবিতে প্রচারিত ভিডিওটি মিথ্যা।
