‘পুরো দেশ ধ্বংস হয়ে যাক তবুও আমি আমার প্ল্যান বদলাবো না’—এমন মন্তব্য করেননি প্রধানমন্ত্রী

ফ্যাক্ট অর ফলস টিম

সম্প্রতি, “পুরো দেশ ধ্বংস হয়ে যাক তবুও আমি আমার প্ল্যান বদলাবো না” শিরোনামে অনলাইন সংবাদমাধ্যম দূরবীন নিউজের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

দেখুন এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, তারেক রহমান এমন কোনো মন্তব্য করেননি এবং  দূরবীন নিউজও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। 

ফটোকার্ডটিতে দূরবীন নিউজের লোগো ও প্রকাশের তারিখ হিসেবে ‘২৮ ফেব্রুয়ারি, ২০২৬’ উল্লেখ রয়েছে। উক্ত সূত্র ধরে দূরবীন নিউজের ফেসবুক পেজে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, দূরবীন নিউজের ফেসবুক পেজে গত ২৮ ফেব্রুয়ারিতে ‘বাংলাদেশ আমাদের প্রথম ও শেষ ঠিকানা : প্রধানমন্ত্রী’ শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। 

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে।

প্রকৃতপক্ষে, দূরবীন নিউজের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অর্থাৎ, তারেক রহমানকে উদ্ধৃত করে দূরবীন নিউজের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট