সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, “আবারো শিশু ধর্ষণ করে গলা কাটলো বিএনপির সন্ত্রাসীরা।”
দেখুন এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, প্রচারিত ভিডিওটি ভারতের বিহার রাজ্যের এক শিশুর মৃতদেহ উদ্ধারের।
আলোচিত ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে ‘Hasan Shabab’ নামক এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১ মার্চ প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়। যার ক্যাপশন থেকে জানা যায়, এটি ভারতের বিহার রাজ্যের কাটিহারের কোলাসি থানার সান্দালপুর গ্রাম থেকে এক মেয়ে শিশু হত্যাকাণ্ডের ঘটনা।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের ওয়েবসাইটে গত ২ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়
প্রতিবেদন থেকে জানা যায়, “বিহারের কাটিহার জেলার কোলাসি থানার অন্তর্গত সান্দলপুর গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে নয় বছর বয়সী এক মেয়ে শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটি একদিন আগে তার বাড়ি থেকে নিখোঁজ ছিল।
স্থানীয় পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্ত একই গ্রামের ১৩ বছর বয়সী এক ছেলে। শিশুটি যখন মাঠের দিকে যাচ্ছিল তখন ধারালো অস্ত্র দিয়ে তার ওপর আক্রমণ করে।”
অর্থাৎ, “আবারো শিশু ধর্ষণ করে গলা কাটলো বিএনপির সন্ত্রাসীরা।” দাবিতে প্রচারিত ভিডিওটি মিথ্যা।
