সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, “৬ই আগস্ট দেশের শান্তি সুরক্ষার পুলিশ সদস্যের অবস্থা।” ভিডিওটে এক যুবককে হাত পা নাড়াতে দেখা যায় কিন্তু মাথা অদৃশ্য।
দেখুন এখানে
যাচাইয়ে দেখা যায় ভিডিওটি অভিনীত।
আলোচিত ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে ‘imran_arfin_khan’ ইন্সট্রাগ্রাম প্রোফাইলে ৮ মার্চ ২০২৫ এ “কি পরিমান গুজব ছড়াতে পারে মানুষ এগুলো কল্পনা করা যায় না,যাচাই না করে চালিয়ে দেয়!যদি জিজ্ঞেস করা হয় সোর্স কি বলে চালিয়ে দেন,একটা পাঙ্ক ভিডিও কে মসজিদে জবাই করা হয়েছে বলে পোস্ট করছে সবাই!” ক্যাপশনে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওটি লক্ষ্য করলে দেখা যায় ফ্লোরে একটি চারকোনা গর্ত রয়েছে যেখানে সে সেচ্ছায় তার মাথা ঢুকিয়ে দেয় এবং হাত পা নড়াচড়া করে। যা দেখতে গলাকাটা পড়েছে এমন বোঝা যায়।
মূলত একটি প্রাঙ্ক বা অভিনীত ভিডিওকে পুলিশ সদস্যের অবস্থা দাবিতে প্রচারিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
অর্থাৎ, ৬ই আগস্ট দেশের শান্তি সুরক্ষার পুলিশ সদস্যের অবস্থা দাবিতে প্রচারিত ভিডিওটি অভিনীত; যা মিথ্যা।
