জামায়াতের বিরুদ্ধে মামলা করার কথা বলেননি সাবেক উপদেষ্টা রিজওয়ানা

ফ্যাক্ট অর ফলস টিম

সম্প্রতি, “প্রচুর ধর্ষণের হুমকি পাচ্ছি, জামায়াতের বিরুদ্ধে মামলা করবো” শিরোনামে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ছবিযুক্ত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

দেখুন এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, ‘প্রচুর ধর্ষণের হুমকি পাচ্ছি, জামায়াতের বিরুদ্ধে মামলা করবো’ শীর্ষক মন্তব্য করেননি সৈয়দা রিজওয়ানা হাসান।

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তিনি এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে প্রকাশ হতো। 

যাচাইয়ে C16 Archive নামের একটি ফেসবুক পেজ থেকে গত ৬ মার্চ আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

পেজটির বায়োতে উল্লেখ রয়েছে, “Laugh • Think • Repeat.” পাশাপাশি পেজটির অ্যাবাউট সেকশনে একে Satire/Parody হিসেবে চিহ্নিত করা হয়েছে। উক্ত পেজে এর আগেও এ ধরনের একাধিক তথ্যপ্রমাণহীন ও সার্কাজমধর্মী পোস্ট প্রকাশ করা হয়েছে, যা থেকে নিশ্চিত হওয়া যে আলোচিত দাবির ফটোকার্ডটিও ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই প্রচার করা হয়েছে।

অর্থাৎ, সৈয়দা রিজওয়ানা হাসান ‘প্রচুর ধর্ষণের হুমকি পাচ্ছি, জামায়াতের বিরুদ্ধে মামলা করবো’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট