শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য গোপালগঞ্জ মিছিল দাবিতে ভুয়া ফটোকার্ড প্রচার

ফ্যাক্ট অর ফলস টিম

“শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে টুঙ্গিপাড়ায় লাখ লাখ জনতার মিছিল” শিরোনামে যমুনা টিভির নামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

দেখুন এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

যমুনা টিভির অন্যান্য ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে , সংবাদ শিরোনাম জাতীয় ফটোকার্ডগুলোর ক্ষেত্রে নিচে ডানদিকে তারিখটি লেখা থাকে। (যেমন দেখুন এখানে) আর উদ্ধৃতি জাতীয় ফটোকার্ডের ক্ষেত্রে নিচে ছোট করে কেবল বক্তার নাম থাকে, তবে কোনো তারিখ থাকে না (যেমন দেখুন এখানে)। তবে আলোচ্য এই ফটোকার্ডগুলো সংবাদ শিরোনাম ধরনের হওয়ার পরেও এখানে কোনো তারিখ উল্লেখ করা হয়নি।

যে ছবিটি ব্যবহার করা হয়েছে সেটি রিভার্স ইমেজ সার্চের সাহায্যে দেখা যাচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের ২০২৩ সালের সমাবেশের একটি ছবিকে সাম্প্রতিক সময়ের আওয়ামী লীগের মিছিলের ছবি বলে প্রচার করা হচ্ছে। ইসলামী আন্দোলনের ভেরিফাইড পেজ থেকে প্রকাশিত ১৩মার্চ ২০২৩ তারিখের ভিডিও থেকে এই দৃশ্যটি পাওয়া যাচ্ছে। একই ছবি পুনরায় রেডিও টুডে এবং নিউ এজে ব্যবহৃত হতেও দেখা যায়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিগত দেড় বছরে গোপালগঞ্জসহ দেশের কয়েক জায়গায় আওয়ামী লীগের বিচ্ছিন্ন কয়েকটি মিছিল হয়েছে। মূলত রাতের অন্ধকারে বা কম সংখ্যক লোকবল নিয়েই এসব মিছিল হয়েছিল।

অর্থাৎ, “শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে টুঙ্গিপাড়ায় লাখ লাখ জনতার মিছিল” শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

 

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট