“আমরা খেলবো অন্যভাবে-ডাইরেক্ট ভোটকেন্দ্র দখল”—এমন বক্তব্য দেননি বিএনপি নেতা এ্যানি

“জামায়াত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে, আর আমরা খেলবো অন্যভাবে-ডাইরেক্ট ভোটকেন্দ্র দখল” বিএনপির যুগ্ম মহাসচিব এবং লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমন বক্তব্য দিয়েছেন দাবি করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। 

এসম্পর্কিত পোস্ট দেখুন এখানে, এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। 

উল্লেখিত দাবিতে পোস্ট করা ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, জ্যাকব মিল্টন নামে একটি প্রোফাইল থেকে ছবিটি সর্বপ্রথম পোস্ট করা হয়। ছবিটিতে বিএনপি নেতা এ্যানির একটি সংবাদ সম্মেলনের ছবির উপরের অংশে দাবিটি লেখা আছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত “জ্যাকব মিল্টন’ নামের প্রোফাইলটিতে দাবি সম্বলিত পোস্টটিতে ৭ হাজার ৬০০’র বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি ৫ শতাধিক মন্তব্য পড়েছে এবং অন্তত ১ হাজার বার শেয়ার করা হয়েছে। সেখানে দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে নেটিজেনদের অনেককে।  

প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করে জরুরি এক সংবাদ সম্মেলনে এধরনের একটি মন্তব্য করার সংবাদ পাওয়া যায়। সেখানে তিনি, “জালিয়াতি ও ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে” বলে মন্তব্য করেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর শহরের গোডাউন রোড এলাকায় ধানের শীষের প্রধান নির্বাচনি কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। 

সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের ভিডিও এবং প্রকাশিত সংবাদগুলোতে “আমরা খেলবো অন্যভাবে-ডাইরেক্ট ভোটকেন্দ্র দখল” এমন কোনো মন্তব্য পাওয়া যায়নি।  

সুতরাং, “জামায়াত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে, আর আমরা খেলবো অন্যভাবে-ডাইরেক্ট ভোটকেন্দ্র দখল” বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বক্তব্য দাবি করে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। তিনি জামায়াতের বিরুদ্ধে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বা নির্বাচনী কারচুপির অভিযোগ এনেছেন তবে “ডাইরেক্ট ভোটকেন্দ্র দখল” সংক্রান্ত কোনো বক্তব্য দেননি। 

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট