গাইবান্ধায় অস্ত্রসহ আটক মিলন মিয়া জামায়াত নেতা নয়

সম্প্রতি, “গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় যৌথবাহিনী অভিযানে জামায়াত নেতা মিলন মিয়াকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।” ক্যাপশনে অস্ত্রসহ আটক এক ব্যাক্তির ছবি পোস্ট করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

দেখুন এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে দেশ রুপান্তরের ওয়েবসাইটে ৩০ জানুয়ারি ২০২৬ এ “গাইবান্ধায় অস্ত্রসহ বিএনপি নেতা আটক” শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনের ছবির সাথে আলোচিত পোস্টের ছবির সাথে হুবহু মিল রয়েছে। 

প্রতিবেদন থেকে জানা যায়, “গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দেশীয় অস্ত্রসহ মিলন মিয়া (৪৫) নামের এক বিএনপির নেতাকে আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি থানার ওসি দুরুল হোদা। এর আগে বৃহস্পতিবার রাতে ফুলছড়ি উপজেলার বালাশীঘাট এলাকার রসুলপুর গ্রামে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মিলন মিয়ার বাড়ি একই উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত মেছের উদ্দিন সরকারের ছেলে। মিলন মিয়া ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। তার দলীয় পরিচয় নিশ্চিত করেন সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম।  তার বিষয়ে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”

সুতরাং, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় যৌথবাহিনী অভিযানে আটক মিলন মিয়া বিএনপি নেতা, জামায়াত নেতা নন।

 

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট