সম্প্রতি, “.শরীয়তপুরে সেনা অভিযানে আগ্নেয়াস্ত্রসহ জামায়াতের নেত্রী ইলোরা গ্রেফতার।” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
দেখুন এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, আটক নারী ইলোরা হাওলাদার সাবেক ছাত্রদল নেত্রী জামায়াতের নেত্রী নন।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে দৈনিক ইত্তেফাকে ০৫ ফেব্রুয়ারি ২০২৬ এ “শরীয়তপুরে আগ্নেয়াস্ত্রসহ সাবেক ছাত্রদল নেত্রী গ্রেপ্তার” শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, “শরীয়তপুরে যৌথ অভিযানে তিনটি আধুনিক আগ্নেয়াস্ত্র, ১৪০ রাউন্ড গুলি, ম্যাগাজিন, মাদক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় জেলা ছাত্রদলের সাবেক নেত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্ণেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান।
আটক হওয়া ইসমত জাহান ওরফে ইলোরা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও মঞ্জুরুল আলম মন্টু তালুকদারের স্ত্রী।”
ইলোরা হাওলাদার বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম আহ্বায়ক এর দায়িত্ব পালন করছেন।
সুতরাং, জামায়াতের নেত্রী দাবিতে প্রচারিত নারী ইলোরা হাওলাদার মূলত মহিলা দলের নেত্রী এবং সাবেক ছাত্রদল নেত্রী।
