সম্প্রতি, “দাঁড়ি পাল্লায় ভোট না দিলে হিন্দুদের ভারতে পাঠিয়ে দেওয়া হবে, ভোট দিলে দাঁড়িপাল্লায় দিতে হবে” শিরোনামে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমানের ছবি সংযুক্ত করে আমার দেশ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
দেখুন এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, “দাঁড়ি পাল্লায় ভোট না দিলে হিন্দুদের ভারতে পাঠিয়ে দেওয়া হবে, ভোট দিলে দাঁড়িপাল্লায় দিতে হবে” শীর্ষক কোনো মন্তব্য ডা. শফিকুর রহমান করেননি এবং এরূপ দাবিতে আমার দেশও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।
ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে সংবাদমাধ্যম আমার দেশের লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘০৫ ফেব্রুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজন পর্যবেক্ষণ করে গত ০৫ ফেব্রুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে, আমার দেশের ফেসবুক পেজে গত ০৫ ফেব্রুয়ারিতে ডা. শফিকুর রহমানের মন্তব্য দাবিতে ‘সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে এগিয়ে যাব’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। মূলত আমার দেশের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, দাঁড়ি পাল্লায় ভোট না দিলে হিন্দুদের ভারতে পাঠিয়ে দেওয়া হবে, ভোট দিলে দাঁড়িপাল্লায় দিতে হবে শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
