মোহাম্মদপুরে ৫ শিবির কর্মী গ্রেফতার দাবিতে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫ শিবির কর্মী গ্রেফতার” শিরোনামে একাত্তর টেলিভিশনের ডিজাইনের আদলে তৈরি একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

দেখুন এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন একটি হত্যা মামলার প্রধান আসামি। তবে কোথাও তাদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।

আলোচিত ফটোকার্ডটিতে একাত্তর টেলিভিশনের লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ৫ ফেব্রুয়ারি ২০২৬ উল্লেখ রয়েছে। উক্ত সূত্র ধরে একাত্তর টিভির অফিসিয়াল ফেসবুক পেজের ফটোকার্ডগুলো পর্যবেক্ষন করে উক্ত শিরোনামে কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তবে একই তারিখে “মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযান গ্রেপ্তার ৫” শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত সকল উপাদানের মিল রয়েছে।

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে দৈনিক ইত্তেফাকে ০৫ ফেব্রুয়ারি ২০২৬ এ “মোহাম্মদপুরে হত্যা মামলার প্রধান আসামি শাওনসহ গ্রেপ্তার ৫” শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, “রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে তালিকাভুক্ত হত্যা মামলার পলাতক আসামি শাওন (২৩)সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল অস্ত্র, মাদক ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

মূল আসামি শাওন এলাকায় অবস্থান করছে। গতবছর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে প্রকাশ্যে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করতে দেখা যায়।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাওনকে গ্রেপ্তার করে। একই অভিযানে তার সহযোগী আরও ৪ জনকে আটক করা হয়। বাকি আটকরা হলেন: আনোয়ার (২৫), শাকিল (২৩), শুভ (২০) ও বেলাল (৩৬)।” 

এ ঘটনা সংশ্লিষ্ট অন্যান্য প্রতিবেদনের কোথাও তাদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।

সুতরাং,  “মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫ শিবির কর্মী গ্রেফতার” শিরোনামে একাত্তর টেলিভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট